আইসিসি অনূর্ধ্ব-১৯ পুরুষ ক্রিকেট বিশ্বকাপ ১৯৮৮ থেকে এ পর্যন্ত ১৬ বার হয়েছে, শিরোপা জিতেছে সাতটি দেশ। বাংলাদেশ এই তালিকায় আছে ২০২০ সালের শিরোপা নিয়ে: পচেফস্ট্রুমের ফাইনালে ভারতকে ৩ উইকেটে (ডিএল পদ্ধতি) হারিয়েছিল আকবর আলীর দল, যা ছিল যেকোনো পর্যায়ে বাংলাদেশের প্রথম আইসিসি শিরোপা। সবচেয়ে সফল দল ভারত (৬ শিরোপা), তারপর অস্ট্রেলিয়া (৪) ও পাকিস্তান (২)।
প্রথম আসর হয় ১৯৮৮ সালে অস্ট্রেলিয়ায়। এরপর ১৯৯৮ থেকে প্রতি দুই বছর পরপর টুর্নামেন্টটি হচ্ছে। নিচে সব আসরের চ্যাম্পিয়ন, রানার্সআপ, ব্যবধান ও ফাইনালের সেরা খেলোয়াড়ের তালিকা।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের চ্যাম্পিয়ন তালিকা (১৯৮৮-২০২৬)
| সাল | আয়োজক | চ্যাম্পিয়ন | রানার্সআপ | ব্যবধান | ফাইনালের সেরা |
|---|---|---|---|---|---|
| ১৯৮৮ | অস্ট্রেলিয়া | অস্ট্রেলিয়া | পাকিস্তান | ৫ উইকেট | ব্রেট উইলিয়ামস |
| ১৯৯৮ | দক্ষিণ আফ্রিকা | ইংল্যান্ড | নিউজিল্যান্ড | ৭ উইকেট | স্টিফেন পিটার্স |
| ২০০০ | শ্রীলঙ্কা | ভারত | শ্রীলঙ্কা | ৬ উইকেট | রীতিন্দর সোধি |
| ২০০২ | নিউজিল্যান্ড | অস্ট্রেলিয়া | দক্ষিণ আফ্রিকা | ৭ উইকেট | অ্যারন বার্ড |
| ২০০৪ | বাংলাদেশ | পাকিস্তান | ওয়েস্ট ইন্ডিজ | ২৫ রান | আসিফ ইকবাল |
| ২০০৬ | শ্রীলঙ্কা | পাকিস্তান | ভারত | ৩৮ রান | আনোয়ার আলী |
| ২০০৮ | মালয়েশিয়া | ভারত | দক্ষিণ আফ্রিকা | ১২ রান (ডিএল) | অজিতেশ আরগাল |
| ২০১০ | নিউজিল্যান্ড | অস্ট্রেলিয়া | পাকিস্তান | ২৫ রান | জশ হ্যাজলউড |
| ২০১২ | অস্ট্রেলিয়া | ভারত | অস্ট্রেলিয়া | ৬ উইকেট | উন্মুক্ত চাঁদ |
| ২০১৪ | সংযুক্ত আরব আমিরাত | দক্ষিণ আফ্রিকা | পাকিস্তান | ৬ উইকেট | করবিন বশ |
| ২০১৬ | বাংলাদেশ | ওয়েস্ট ইন্ডিজ | ভারত | ৫ উইকেট | কিসি কার্টি |
| ২০১৮ | নিউজিল্যান্ড | ভারত | অস্ট্রেলিয়া | ৮ উইকেট | মনজোত কালরা |
| ২০২০ | দক্ষিণ আফ্রিকা | বাংলাদেশ | ভারত | ৩ উইকেট (ডিএল) | আকবর আলী |
| ২০২২ | ওয়েস্ট ইন্ডিজ | ভারত | ইংল্যান্ড | ৪ উইকেট | রাজ বাওয়া |
| ২০২৪ | দক্ষিণ আফ্রিকা | অস্ট্রেলিয়া | ভারত | ৭৯ রান | মাহলি বিয়ার্ডম্যান |
| ২০২৬ | জিম্বাবুয়ে ও নামিবিয়া | ভারত | ইংল্যান্ড | ১০০ রান | বৈভব সূর্যবংশী |
কোন দলের কয়টি শিরোপা
| দল | শিরোপা | সাল |
|---|---|---|
| ভারত | ৬ | ২০০০, ২০০৮, ২০১২, ২০১৮, ২০২২, ২০২৬ |
| অস্ট্রেলিয়া | ৪ | ১৯৮৮, ২০০২, ২০১০, ২০২৪ |
| পাকিস্তান | ২ | ২০০৪, ২০০৬ |
| ইংল্যান্ড | ১ | ১৯৯৮ |
| দক্ষিণ আফ্রিকা | ১ | ২০১৪ |
| ওয়েস্ট ইন্ডিজ | ১ | ২০১৬ |
| বাংলাদেশ | ১ | ২০২০ |
শিরোপা ধরে রাখতে পেরেছে কেবল পাকিস্তান (২০০৪ ও ২০০৬)।
বাংলাদেশ ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ
২০২০: পচেফস্ট্রুমে ইতিহাস
৯ ফেব্রুয়ারি ২০২০, পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে ফাইনালে প্রথমে ব্যাট করে ভারত ৪৭.২ ওভারে ১৭৭ রানে অলআউট হয়। বৃষ্টির পর বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৪৬ ওভারে ১৭০ রান। ৪২.১ ওভারে ৭ উইকেটে ১৭০ রান তুলে ৩ উইকেটের জয় পায় বাংলাদেশ। অধিনায়ক আকবর আলী হন ফাইনালের সেরা খেলোয়াড়। এটিই যেকোনো পর্যায়ে বাংলাদেশের প্রথম আইসিসি শিরোপা। ওই আসরে ভারতের যশস্বী জয়সওয়াল (৪০০ রান) টুর্নামেন্টসেরা এবং রবি বিষ্ণোই (১৭ উইকেট) সর্বোচ্চ উইকেটশিকারি হন।
দুইবার আয়োজক
বাংলাদেশ দুইবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন করেছে। ২০০৪ সালে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে ২৫ রানে হারায় পাকিস্তান। ২০১৬ সালে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে ফাইনালে ভারতকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয় ওয়েস্ট ইন্ডিজ।
২০২৬ ফাইনাল: সূর্যবংশীর ১৭৫
৬ ফেব্রুয়ারি ২০২৬, হারারে স্পোর্টস ক্লাবে ফাইনালে বৈভব সূর্যবংশী ৮০ বলে ১৭৫ রান করেন, ভারত তোলে ৯ উইকেটে ৪১১, যা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালের সর্বোচ্চ দলীয় স্কোর। জবাবে ইংল্যান্ড ৪০.২ ওভারে ৩১১ রানে অলআউট হয়, ভারত জেতে ১০০ রানে এবং রেকর্ড ষষ্ঠবার চ্যাম্পিয়ন হয়।
প্রশ্নোত্তর
বাংলাদেশ কবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে?
২০২০ সালে, দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে ফাইনালে ভারতকে ৩ উইকেটে (ডিএল পদ্ধতি) হারিয়ে।
সবচেয়ে বেশি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে কোন দল?
ভারত, ৬ বার।
২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ কে জিতেছে?
ভারত, ফাইনালে ইংল্যান্ডকে ১০০ রানে হারিয়ে।
ইংরেজিতে পড়ুন: U19 World Cup Winners List


